ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ২:৫৫

যশোরের কেশবপুরে প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নানা কর্মসূচীর অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ড'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ও কেশবপুর নাগরিক কমিটির সভাপতি এ্যাডঃ আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্লুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ আবুল কালাম আজাদ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক