ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পুকর সংস্কারের নামে

আক্কেলপুরে পুকুর থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৭-৩-২০২৩ রাত ১১:৫৫

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর সংস্কারের নামে প্রায় ৩০-৩৫ ফুট গভীর করে বালু উত্তোলনের অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের। এঘটনায় হুমকীতে পড়েছে পার্শে¦র ফসলী জমি গুলো। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রায়কালী ইউনিয়নের খোসলাপাড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে আব্দুল্লাহ্র পুকুরে চলছে ভেকু মেশিন দ্বারা প্রায় ৩০-৩৫ ফুট গভীর করে বালু উত্তোলনের কাজ চলছে। পুকুর থেকে উত্তোলিত এসকল বালু পরিবহণে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর। অবৈধভাবে বালু উত্তোলনের এসকল কাজ পরিচালনা করছেন মামুন নামের এক মাটি ও বালু ব্যবসায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, যেভাবে গভীর করে পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে তাতে পাশের ফসলী জমির ক্ষতি হবে। এছাড়া এসকল ট্রাক্টর চলাচলে আমাদের রাস্তা নষ্ট হচ্ছে আর চলাফেরারও সমস্যা হচ্ছে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, এই মৌসুমে ওই ইউনিয়নের ফুলতলা বাজারে একটি ঘর ভাড়া নিয়ে পুরো ইউনিয়নে অদৃশ্য শক্তির বলে অবৈধভাবে রমরমা মাটি ও বালু উত্তোলনের ব্যবসা পরিচালনা করে আসছেন ওই ব্যবসায়ী।
পুকুরটির মালিক আব্দুল্লাহ্ বলেন, ‘আমার সাথে তাদের শুধু পুকুরের পাড় বেঁধে দেওয়ার চুক্তি হয়েছে। পাড় বেঁধে দেওয়ার বিনিময়ে তারা পুকুর থেকে মাটি ও বালু নিয়ে যাচ্ছে। আমি বাধ্য হয়ে তাদের এই কাজ করতে দিচ্ছি। একাজে আমার পুকুরেরও ক্ষতি হচ্ছে’।
বালু ও মাটি ব্যবসায়ী মামুন মুঠোফোনে বলেন,‘এই কাজে আমার কোন অনুমোদন নেওয়া নেই । তবে এটাই আমার প্রথম কাজ। এর আগে সোহেল নামের এক ব্যবসায়ী পুরো মৌসুম মাটির ব্যবসা করেছে’।
ফুলতলা বাজারে ঘর ভাড়া করে শ্রমিক থাকার বিষয়টি মুঠোফেনেই স্বীকার করেন বালু ও মাটি ব্যবসায়ী মামুন।
অভিযোগের ভিত্তিতে পুকুর থেকে বালু উত্তোলনের বিষয়ে গত শনিবার ছবিসহ আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করে এই প্রতিবেদক। তবে দুই দিন অতিবাহিত হওয়ার পরেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ। 
দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানায়, এগুলো সবই বন্ধ করা সম্ভব, তবে কোন পদক্ষেপ নিতে আগ্রহ পাই না।
ঘটনাস্থল থেকে আজ সোমবার ওই পুকুর থেকে বালু উত্তোলনের বিষয়ে আবারও অভিযোগ এলে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে অবগত করেন এই প্রতিবেদক। 
আজ আবারও অবগত হওয়ার পরে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার মুঠোফোনে জানায়,‘ ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত  ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে কাজটি বন্ধ করা হয়েছে। এর পরে আবারও বালু উত্তোলন করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ