ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে করোনায় ‍আক্রান্তদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় ৯ চিকিৎসক


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ২:৩৯
বগুড়ার শেরপুরে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় ৯ চিকিৎসক। প্রয়োজনের সময় অক্সিজেন সংগ্রহ করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। সে কারণেই মানবিক এই ৯ চিকিৎসকের এমন উদ্যোগ। 
 
ক্রমবর্ধমান করোনার থাবায় বিপর্যস্ত দেশ, হাসপাতালে ঠাঁই নেই, আইসিইউ তো সোনার হরিণ! অনেককেই বাধ্য হয়ে করোনার চিকিৎসা নিতে হচ্ছে বাড়িতেই। সেক্ষেত্রেও সবচেয়ে বড় দুর্ভোগের নাম অক্সিজেন। সেই সীমাহীন চাহিদার বিপরীতে ক্ষুদ্র প্রয়াস হিসেবে ৯ জন চিকিৎসক চালু করেছেন বিনামূল্যে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা। প্রাথমিকভাবে বগুড়ার শেরপুর উপজেলার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। এখন থেকে করোনায় ‍আক্রান্ত রোগীর অক্সিজেনের অভাবজনিত সমস্যায় তাদরে সাথে নিঃশঙ্কোচে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
 
আর্তমানবতার সেবার যারা এগিয়ে এসেছেন তারা হলেন- ডা. শামীম আরা, ডা. আমিরুল ইসলাম, ডা. মমিনুল হক, ডা. জোবায়েদ সুলতান, ডা. মনিরুজ্জামান স্বপন, ডা. ধীমান সাহা, ডা. সামিউল হক, ডা. ইকবাল হোসেন ‍এবং ডা. অমিত লাহা। শেরপুর উপজেলায় যদি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির অক্সিজেন প্রয়োজন হয় তাহলে নিম্নের ০১৭১৭০৬৪৭৪৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দীপক কুমার সরকার বলেন, করোনায় আক্রান্তদের অক্সিজেন দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় ডাক্তারদের এই উদ্যোগ প্রশংসনীয়। ডাক্তারদের পাশাপাশি সমাজের বিত্তবানদের এসব মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
 
এ ব্যাপারে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, ডিএ কোর্স, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার তরুণ ডা. মো. ইকবাল হোসেন জানান সনি জানান, এ ধরনের বিপদে মানুষ প্রথমে ডাক্তারকেই স্মরণ করে। আর বর্তমানে করোনা পজিটিভ ব্যক্তিরা অক্সিজেনের জন্য হুমড়ি খেয়ে পড়ে এখানে ওখানে। তাই শেরপুরের করোনায় আক্রান্ত ব্যক্তিদের কথা চিন্তা করে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সেবা পেয়ে শেরপুরের করোনায় আক্রান্ত ব্যক্তিরা উপকৃত হলে এ উদ্যোগ সফল হবে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান