কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মোকতল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার সড়কে এ কর্মসূচী পালন করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা বলেন, চলতি বছরের ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মোকতল হোসেনের বিরুদ্ধে কিছু শিক্ষার্থী ও বহিরাগত কিছু লোক অভিযোগ আনে।
অভিযোগে তারা বলেন, এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রধান শিক্ষক তার কক্ষে অবরুদ্ধ করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং একই দিন শ্রেণিকক্ষের সকল শিক্ষার্থীকে বের করে দিয়ে ওই ছাত্রীকে পুনরায় শ্লীলতাহানির চেষ্টা করে। মূলতপক্ষে এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ঘটনা। বিদ্যালয় চলাকালে সকল শিক্ষক-শিক্ষার্থীকে বের করে দিয়ে শ্রেণিকক্ষে কিংবা অফিসের দরজা-জানালা বন্ধ করে এমন ঘটনা করা সম্ভবপর নয়।
এছাড়া ওইদিন বিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজ চেক করেও এমন কোন ঘটনা পাওয়া যায়নি বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমাদের জানিয়েছে। অথচ এই সাজানো ঘটনাকে কেন্দ্র করে অতি অল্প সময়ে শতশত ককটেল বিস্ফোরণ, বিদ্যালয় ভাংচুর, পুলিশের অস্ত্র ছিনতাই, প্রধান শিক্ষক ও তার জামাতার দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। যা আমাদের কাছে পূর্বকল্পিত মনে হচ্ছে।
আমরা প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। সেই সাথে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকতল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তি দাবি করছি। মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আবদুল মোমেন, সহসভাপতি আবু সেলিম ভূইয়া, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন