গাজীপুরে পুলিশ সদস্য পরিচয়ে প্রভাব খাটিয়ে বাড়ি দখলের অভিযোগ
বোনের জামাই পুলিশের ওয়ারল্যাস অপারেটর। রাজধানী ঢাকার একটি থানায় কর্মরত তিনি। ভাইকে জমি দলিল করে দেওয়ার পর পুলিশের স্ত্রী তার বাবার কাছ থেকে ভাইয়ের জমি পুনরায় দলিল করে নিয়ে জোর পূর্বক বাড়ি দখল করতে যায়। এই নিয়ে হৈ চৈ পড়ে গেলে থানায় জিডি করেন ভুক্তভোগী পরিবার।
সোমবারা রাতে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী পরিবার রাতেই জরুরী সংবাদ সম্মেলন করেন।জানা যায়, পোড়াবাড়ি এলাকার সাজেদুল আলম তার বাবা মোঃ আফতাব উদ্দিন মাষ্টারের নিকট থেকে ৮শতাংশ জমি ক্রয় করে নামজারী ও জমা ভাগ করেন। সাজেদুল এই জমিতে বাড়ি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। সম্প্রতি বাড়িটি সাজেদুল আলম তার ছেলের নামে দলিল করে দেয়। এরপর সাজেদুলের দুই ভাই কায়সার আলম হোসেন ও মশিউল আলম বাড়িটি দখলের হুমকি দিলে সাজেদুল এবিষয়ে জরুরী সংবাদ সম্মেলন করেন। তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপর সাজেদুলের বোন ও তার জামাই সহ ভাইয়েরা মিলে সাজেদুলের ঘরে তালা দেয়। এসময় তারা জোরপূর্বক সাজেদুলের পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় সাজেদুলের পরিবার ৯৯৯ ফোন করলে পুলিশ এসে স্থানীয় সাংবাদিকদের সম্মুখে অপারগতা প্রকাশ করে এবং কোন কোন মিডিয়ার এসেছে তা জেনে চলে যায়।
সাজেদুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘটনায় আমি গাজীপুর মেট্রো সদর থানায় একটি জিডি নং ২০১৭ তাং ২৫/০৩/২৩ দায়ের করিলে পুলিশ কোন আইগত ব্যবস্থা গ্রহন করেনি। সাজেদুল অভিযোগ করেন, তার বোনের জামাই আনোয়ার হোসেন রাজধানী ঢাকার একটি থানায় কর্মরত ওয়ারল্যাস অপারেটর। বোনের জামাই গাজীপুর পুলিশকে ভুল বুঝিয়ে ক্ষমতার অপব্যবহার করে বাড়ি দখল করেছে।এ বিষয়ে অভিযুক্তদের কারো বক্তব্য চেষ্টা করেও পাওয়া যায় নি।
এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা এস আই আশিক বলেছেন, আমি জিডি তদন্তে ঘটনাস্থলে যাচ্ছি। কোন অপরাধকে বা অপরাধীকে ছাড় দেয়া হবে না।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার