ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আরজেএফ রাজশাহীর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আল আমিন


পদ শূন্য থাকায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখার অন্তর্বর্তীকালীন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান আল আমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরোপ্রধান সাগর নোমানী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বরেন্দ্র টিভির ক্যামেরাপার্সন এসএ ডাবলু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ মে) সন্ধ্যায় রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকার পুলিশ লাইনসসংলগ্ন পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে সংগঠনের রাজশাহী জেলা সভাপতি ও দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনার সভাপতিত্বে ‘সাধারণ সভা ও শূন্য পদে নির্বাচন’ শীর্ষক সভায় দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আদনান, দপ্তর সম্পাদক ইশরাত জাহান ময়না, প্রচার সম্পাদক আবিদ হাসান শানু, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, ক্রীড়া সম্পাদক নুর কুতুবুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মফিজুল ইসলাম দিলদার, সদস্য শামীম আখতার, পাভেল ইসলাম, আদিল হোসেন, শিরিন আকতার, আকতার হোসেন হীরা, সামিউল ইসলামসহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট এবং আরজেএফের অন্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন দীর্ঘ ১৪ বছর সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন হিসেবে তৃণমূল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

এমএসএম / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’