গ্রামের মোড়লদের না জানিয়ে বিয়ে : গ্রাম ছাড়া নব দম্পতি
মৌলভীবাজারে গ্রামের মোড়লদের না জানিয়ে বিয়ে করায় এক নবদম্পতি ঘর ছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন। শরীয়ত মতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও নিজ বাড়িতে যেতে পারছেন না বিবাহিত স্বামী স্ত্রী। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের উত্তর কাগাবলা গ্রামে। এ নিয়ে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কনে পলি আক্তার।
জানা গেছে, বিবাহে গ্রামের মোড়লদের মত না থাকায় পাত্র ও পাত্রী পক্ষের কেউই নব বিবাহিত দম্পতিকে ঘরে তুলতে পারছেন না।দম্পতির পারিবারিক সুত্রে জানা যায়, ইমন মিয়ার সাথে গত ১৯ মার্চ সাতবাক গ্রামের পলি আক্তারের বিয়ে হয়। ধর্মীয় বিধান মেনে চার লক্ষ টাকা কাবিন নির্ধারণ করে নিকাহনামা রেজিষ্টারের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের কথা এলাকায় জানা জানি হওয়ার পর বাঁধা হয়ে দাড়ান স্থানীয় মুরব্বিরা। পরে ২৫ মার্চ পলি আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জানিয়ে পোস্ট দেয়ার পর আলোচনায় আসে বিষয়টি।
পলি আক্তার বলেন, আমার মা শিল্পি বেগম একজন সহজ সরল মহিলা। তিনি আমার বিয়ের বিষয়ে আমার দুঃসম্পর্কের আত্মীয় ও এলাকার মুরব্বিদের জানালে তারা আমার বিবাহকে অস্বীকার করে। বরং আমার স্বামী আমাকে অপহরণ-ধর্ষণ করেছেন বলে মিথ্যা মামলা দায়ের করার জন্য আমার মাকে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছেন তারা। আমার স্বামীর আত্মীয় স্বজনকেও বিভিন্নভাবে হুমকি প্রদান করে যাচ্ছে ওই মহল।
এমনকি তারা আমার স্বামীকে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে আমার মাকে জানিয়েছে। তিনি আরো বলেন, বিয়ের পর থেকে আমরা খুব কষ্টে আছি। গ্রামের মোড়লদের হুমকি ধমকির কারণে আমি ও আমার স্বামী উভয়ে একসাথে বর্তমানে আত্মগোপনে আছি। আমি আমার স্বামীর বাড়িতে যেতে চাই। আমাদের সুন্দর জীবন দেয়ার জন্য প্রশাসনসহ সকলের সাহায্য প্রার্থনা করছি। বিষয়টি জানিয়ে আমি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
আপার কাগাবলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলকু মিয়া (৫৫), আগিহুন গ্রামের রুজিনা আক্তার (৪০), সাতবাক গ্রামের বশির আহমদ সুনু মিয়া (৪০)কে অভিযুক্ত করে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পলি আক্তার। পলি আক্তারের স্বামী ইমন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত ১৯ মার্চ পলি আক্তারকে বিয়ে করেছি। বিয়ে করার পর আমাদের পাশের গ্রাম ও বাজারের কিছু মোড়লদের বাধায় পড়েছি। তারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। যার কারণে আমি আমার স্ত্রীকে নিয়ে ঘরে উঠতে পারছি না।
অভিযুক্ত আপার কাগাবলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলকু মিয়া বলেন, এখানে দুইটি আলাদা সমাজ আছে। বিয়ে হলে তাদের মধ্যে ঝামেলা আসবে। কনের পক্ষ আমার কাছে এসেছিল আমি তাদের সান্তনা দিয়েছি। হুমকি ধমকির বিষয়টি অস্বীকার করেন তিনি।
আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমন মোস্তফা বলেন, আমি বিষয়টি জেনেছি। এখানে সামাজিক বাঁধা আছে। বিষয়টি সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি। কেউ এখনো এই ঘটনা নিয়ে কোন সংঘাতে জড়ায়নি। মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন বলেন, ওই দম্পতি আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাদেরকে থানায় গিয়ে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। আমরা তাদের সহযোগিতা করবো।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন