ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

ঢাকা জেলা প্রশাসনের সাথে এনজিওসমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৮-৩-২০২৩ বিকাল ৫:৪৫
মঙ্গলবার  বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ঢাকা জেলায় কার্যক্রম পরিচালনাকারী এনজিওসমূহের সাথে ঢাকা জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার  জেলা প্রশাসক  মোহাম্মদ মমিনুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব কাজী হাফিজুল আমিন, এনজিও পরিষদ ঢাকা জেলার প্রতিনিধিগণ, জেলা প্রশাসন, ঢাকার কর্মকর্তাবৃন্দ। 
স্বাগত বক্তব্য রাখেন মির্জা আজিম হায়দার কর্মসূচি কর্মকর্তা এএলআরডি। তিনি NGO Portal তৈরি এবং online application এর মাধ্যমে সরাসরি অফিসে না গিয়েও নিবন্ধন প্রাপ্তির বিষয়কে প্রশাসনের সফলতা হিসেবে আখ্যায়িত করেন। সংগঠন এর ছাড়পত্র , এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্সসমূহ দ্রুত প্রাপ্তির মাধ্যমে তাদের কাজের ধারাবাহিকতা ও গতিশীলতা বৃদ্ধিতে জেলা প্রশাসন এর সহায়তা কামনা করেন।
বিশেষ অতিথি  হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), তার বক্তব্যে ঢাকা জেলায় কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিও কে একটি প্ল্যাটফর্মে এনে সেবাপ্রদান প্রক্রিয়াকে সহজতর করার বিষয়ে গুরত্বারোপ করেন। পাশাপাশি কাজের গতিশীলতা বাড়াতে এনজিও পরিষদকে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে সবার সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানের আহবান জানান।
 
প্রধান অতিথি  মোহাম্মদ মমিনুর রহমান তাঁর প্রারম্ভিক বক্তব্যে সবার সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে জিও (GO) এবং এনজিও (NGO) সমূহের মধ্যে সমন্বয় বাড়িয়ে "ঢাকা মডেল" নামে একটি মডেল তৈরির আহবান জানান, যেখানে এনজিও গুলো তাদের সমস্যা তুলে ধরে সমাধানের জন্য ওয়ার্কিং কমিটি গঠন করে কাজের গতিকে বেগবান করতে পারবে।
এরপর মুক্ত আলোচনায় বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ তাদের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বক্তারা এনজিও সমূহের সাথে প্রশাসনের মাসিক মিটিং-এর জন্য জুম মিটিং এর ধারণক্ষমতা বৃদ্ধি, এনজিও পোর্টালের সংশোধনী, ছাড়পত্র প্রাপ্তি সহজীকরণ, নিবন্ধন দ্রুতকরণ, ছিন্নমূল শিশুদের শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে পিতামাতার পরিচয়, লিগ্যাল এইড সেবা দ্রুত প্রাপ্তির জন্য প্রশাসনের সহায়তা প্রার্থনা করেন। 
 
আলোচনা শেষে প্রধান অতিথি এনজিও গুলোকে কাজের ভিত্তিতে ক্লাস্টারিং (Clustering) করার কথা বলেন। এ সময় জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় প্রতিটি এনজিও থেকে ৩(তিন) জন নিয়ে  একটি সেচ্ছাসেবক দল গঠনের প্রস্তাব করেন যারা যে কোন দুর্যোগে কুইক রেসপন্স টিম (Quick Response Team) হিসেবে কাজ করবে।পাশাপাশি তিনি জেলা প্রশাসনের সাথে সাথে প্রতিটি এনজিও থেকে একজন বা দু'জন হতদরিদ্র মানুষকে ঈদের বাজার উপহার দেওয়া, বৃক্ষরোপণ আয়োজন এবং সকল এনজিওর সমন্বয়ে একটি ফান্ড গঠন করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ এধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান। সবশেষে তিনি জঙ্গীবাদ, উগ্রবাদকে প্রতিহত করে নিজের বিবেকবোধকে জাগ্রত করে দেশব্যাপী উন্নয়নের ধারা্ অব্যাহত রাখার জন্য সকলকে একত্রে কাজ করার আহবান জানান

এমএসএম / এমএসএম

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নেই

হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ

বাংলাদেশ কংগ্রেস নেতাকে হত্যার হুমকি

তেজগাঁওয়ে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন

সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর

বিদেশে বিনিয়োগকৃত কোম্পানীর বিরুদ্ধে বিতর্কিত নথি ব্যবহারে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ

শ্রমিক দিবস প্রতিবছর আসে মেহনতী পরিবহন শ্রমিকরা অবহেলিত থেকে যায়

উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশে নেপাল ফটো সাংবাদিক সফরত বিপিজেএ উদ্যাগে কক্সবাজার ভ্রমন

উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার