চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার জেরে যুবকের হাত বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা
চাঁপাইনবাবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে রুবেল হোসেন (২৮) নামে এক যুবকের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রুবেল শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে।
আহত রুবেলের ছোট ভাই লিটন হোসেন জানান, ধোবড়া এলাকার এমেলি খাতুন নামে এক গৃহবধূর সাথে রুবেল হোসেনের পরকীয় সম্পর্ক ছিল। এটি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। এনিয়ে আজ বেলা ১১টার দিকে রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। এসময় এমেলির পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলে শরীরের বিভিস্থানে আঘাত করে ডান হাতের কব্জি কেটে ফেলে।
লিটন হোসেন আরও বলেন, প্রায় দুই বছর আগে রুবেল বিয়ে করে বিনোদপুর ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামে সে বউ এখনও রয়েছে। তার মাঝেই সম্পর্ক গড়ে উঠে নিজ মামি এমেলি খাতুনের সঙ্গে। এর পর দুই মাস আগে তাঁরা পরকীয়ায় জড়িয়ে বাড়ী ছেড়ে অন্যত্রে পালিয়ে আত্মগোপন করে। তখন তাঁদের বুঝিয়ে মেয়েকে তাঁর স্বামীর কাছে ফিরিয়ে দেয়া হয়। এরপর আবারও মাসখানেক আগে স্বামীর বাড়ী থেকে রুবেলের সাথে পালিয়ে যান এমেলি খাতুন। এরপর থেকে তাঁদের হেফাজতেই রয়েছে এমেলি খাতুন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, পরকীয়ার কারনেই এমেলির আত্মীয় স্বজনরা রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied