ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ২:৪১
মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে  ৫০ হাজার  টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছেন আদালত। 
 
গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই আদেশ দেন। ওই আদালতের  পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ‌।
 
দন্ডপ্রাপ্ত  নীলা আক্তার (৪০) মৃত নাজির হোসেন এর স্ত্রী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার   জয়নাল আবেদীনের মেয়ে। আগে থেকে কারাগারে ছিলেন নীলা। তাকে আদেশের দিন আদালতে হাজির করা হয়। আসামীর উপস্থিতিতেই এই  আদেশ দেন বিচারক। এর আগে স্বামীকে হত্যা করার কথা  স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দি দেন নীলা।
 
নিহতের ভাই জাহাঙ্গীর হোসেনের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সাথে আসামি লীলা আক্তারের  প্রায় ২৫ বছর আগে  বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাহাদের এক ছেলে নাইম (১৯) ও এক মেয়ে নূপুর (১৭) রয়েছে। 
 
 বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়া তাদের বিরোধ চলে আসছিল। ২০১৫ সালের ২০ জুন রাত ৯ টার দিকে নীলা তার স্বামী গৃহে স্বামী নাজিরকে মারধর করে। সে কারনে নাজির খাওয়া দাওয়া না করে তার দোচালা টিনের বসত ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে  রাত  সাড়ে ৯ টার দিকে বৈদ্যুতিক তার দিয়া গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে নাজিরকে  হোসেনকে হত্যা করে স্ত্রী নীলা। পরে নিহতের লাশের পাশে  ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখে নিহতের স্বজনরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
 
এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দন্ডাদেশ দেন।
এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আসামী নিলা আক্তারক গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে  দোষিসাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
 
সরকার পক্ষের বিজ্ঞ কৌশলী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, আসামি নিলা আক্তার পূর্বেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান