ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রির দায়ে আক্কেলপুরে ফার্মেসি মালিকের জেল ও জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৯-৩-২০২৩ রাত ১০:৮

জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি আক্কেলপুর পৌর এলাকার প্রাণীসম্পদ মোড়ের ওষুধ ব্যবসায়ী লোকনাথ ফার্মেসীর মালিক শ্রী শ্যামল চৌধুরী(৩৯)।

বুধবার বিকেলে ওই দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা শাখা। এসময় ওই ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওষুধ ব্যবসায়ী শ্যামল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দোকান থেকে ২ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান শেষে ওই ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয় এবং জনসম্মুখে ওষুধগুলো ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বেও এধরণের নেশা জাতীয় ওষুধ বিক্রয়ের দায়ে শ্যামল কয়েকবার জেল হাজতে গিয়েছিল।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন,‘ মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের সাথে জরিত কাউকে ছাড় দেওয়া হবেনা। এধরণের অভিযান অব্যাহত থাকবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ