ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

খোঁজ মেলেনি সেনা সদস্য সোহেল রানা'র পরিবারের আহাজারি


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ১:৩৭
গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে ঢাকায় এসে নিখোঁজ হন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা সেনা সদস্য সোহেল রানা। নিখোঁজ  সেনা সদস্যর বাড়ি সুন্দরগঞ্জ থানাধীন ১০পাঁচগাছি শান্তিরাম ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ লুৎফর রহমান আকন্দ লাবলুর ছেলে সোহেল রানা। পরিবারের দাবী নিখোঁজ হওয়ার  ১৭ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত নিখোঁজ সেনা সদস্য কে উদ্ধার করতে পারেনি সুন্দরগঞ্জ থানা পুলিশ। নিখোঁজ ব্যক্তি সোহেল রানা ১৫ ই মার্চ ২০২৩ ইং তারিখ সকাল বেলা মা বাবা আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা সেনানিবাসের উদ্দেশ্যে রওনা করেন ১৫ তারিখ সন্ধ্যার পর হতে সোহেল রানার মোবাইল ফোনের সুইচ অফ পান তার পরিবারের লোক জন।তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমন্ডল গোলাকার ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ  যাওয়ার সময় তার পরনে ছিল বাংলাদেশ শেষ সেনাবাহিনীর গেনজি । নিখোঁজ হওয়ার পর তার বাবা সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েই নং-১১৬৬ তারিখ- ২৩/০৩/২০২৩ র্ই।
ডায়েরি সূত্রে জানা যায়, সেনা সদস্য সোহেল রানা গত ১৫ মার্চ, ২০২৩ তারিখ সকাল ০৮:০০ টায় সুন্দরগঞ্জ থানাধীন পাঁচগাছি শান্তিরাম ৮ ওয়ার্ডে নিজ বাসা হতে বের হয়ে মজুমদার হাট থেকে বাসে উঠে ঢাকা মাওয়া ঘাটের সেনা ক্যাম্পের উদ্দেশ্যে রহনা দেন ১৫ তারিখ সন্ধ্যার পর হতে সেনা সদস্য সোহেল রানার ফোন বন্ধ পান তার পরিবার সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয় এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।কোন স-হৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত সেনা সদস্য সন্ধান জেনে থাকলে নীন্মে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন।নিখোঁজ ব্যক্তির বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন আমরা একটি নিখোঁজের অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত করে সেনা সদস্য কে খুজে বাহির করার চেষ্টা চলছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (০১৭৩৩৪৮৭১৫৫) এবং  পরিবারের ফোন নম্বরে ০১৭৬৭৩৮৫১২০ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’