ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে নৈশ প্রহরীর লাশ উদ্ধার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:১৮

জয়পুরহাটের আক্কেলপুরে শামিম হোসেন সাখিদার (৪৭) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার শান্তা মাঝগ্রাম বিঘলী বিলের মাঝে একটি পুকুরের পার থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি পৌর এলাকার গুড়কি গ্রামের আব্দুল মালেক সাখিদারের ছেলে। নিহত শামিম হোসেন সাখিদার ওই গ্রামের মেহেদী মাসুদ নিলাভ এর পুকুরে নৈশ প্রহরীর হিসাবে কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বুধবার সারাদিন রোজা রেখে নিজ বাড়িতে ইফতার করে সন্ধ্যার পর পুকুর পাহারা দেওয়ার উদ্দেশ্যে পুকুরে যান। পরে রাত দশ টার দিকে পুকুর মালিকসহ আরও দুই জন পুকুর দেখতে গিয়ে পুকুর পাড়ে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে বুধবার গভীর রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
পুকুর মালিক মেহেদী মাসুদ নিলাভ বলেন, ‘আমি রাতে তারাবির নামাজ পড়ে পুকুর দেখতে গিয়ে দেখি শামিম পুকুরের পারে শুয়ে আছে। পুকুরের ঘরে একটি ছেলে বসে ছিল। আমি তার পরিচয় জানতে চাইলে সে বলে শামিম অজ্ঞান হয়েছে তার জন্য পানি নিয়ে আসি। এই বলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দেখি শামিম মারা গেছে। তবে সে মাদক সেবন করতো’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ‘খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হতে পারে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ