ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাশনে সাংবাদিক পরিবারের ওপর হামলাকারী ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৩:৩৮
ভোলার চরফ্যাশনে কিশোর গ্যাংদের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে দুলার হাট থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে সাংবাদিক পরিবাররের উপর হামলা চালিয়ে জখম ভাংচুর লুটপাটের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে দুলার হাট থানা পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে। 
 
এজাহার সুত্রে জানাযায়, চরফ্যাশনের দুলার হাট থানার ধীন আহাম্মদ পুর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের কিশোর গ্যাংয়ের প্রধান হানিফ এর নেতৃত্বে এমরান, হিরন, হান্নান, মিছির, ফারুক,মিলন, আল-আমীন, নাগর,ফরহাদ,শরিফ, আব্দুল মতিনরা সাংবাদিক নোমান ও সিরাজুলকে বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা সহ অশালীন কটুক্তি করতো।
কিশোর গ্যাংরা ঈদুল আজহার আগে নোমান ও সিরাজুল ইসলাম এর বাড়িতে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকলে নোমান তাদের ভিডিও করার চেষ্টা করে।এতে কিশোর গ্যাংরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পরিবারকে জীবণাশের হুমকি দেয়। টানা তিন চারদিন সাংবাদিকরা অবরুদ্ধ থাকার পর সুযোগ পেয়ে দুলার হাট থানায় নিরাপত্তার দাবিতে অভিযোগ দায়ের করলে (ওসি) মুরাদ হোসেন অভিযোগটি সাধারণ ডায়েরি হিসাবে রেকর্ড করার নির্দেশদেন। যার নং ৮২০,২৪/০৭ /২১ এই ঘটনায় পুলিশ তদন্তে গেলে কিশোর গ্যাংরা ক্ষিপ্ত হয়ে হামলার জন্য ওৎ পেতে থাকে। সাংবাদিক পরিবাররের সদস্যরা নিজ বাড়ির অবরুদ্ধ হওয়ার বিষয়টি সোশাল মিডিয়ায় অবগত করন সহ স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করলেও কেউ এগিয়ে না আসার সুযোগে নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার সন্ধ্যা ৬ টার সময় দেশি অস্ত্র সজ্জিত হয়ে  হামলা চালিয়ে নুরুল ইসলাম, আনোয়ার, আকবর, সিরাজুল ইসলাম, রোজিনা বেগমকে ফলা জখম আহত করে। এ সময় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এ বিষয় দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন কিশোর গ্যাংদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত