ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাকিবের দাপুটে মানসিকতা আগে থেকেই ছিল, বলছেন রনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২৩ বিকাল ৫:৫১

দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ থেকে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার। প্রায় ৮ বছর দলে ফিরেই রনি ওপেনিংয়ে দারুণ পারফর্ম করছেন। তাকে এত বছর পর দলে ফেরানো যে অযথা ছিল না, যেন সেটাই প্রমাণ করছেন বার বার। আইরিশদের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৭ এবং দ্বিতীয় ম্যাচে ৪৪ রান করেন রনি। এর আগে অবশ্য সর্বশেষ বিপিএল আসরে রানের ফুলঝুরি ছুটিয়ে তিনি নির্বাচকদের নজর কাড়েন।

আজ (৩০ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলন না থাকায় রনিসহ দলের প্রায় সবাই টিম হোটেলে কাটিয়েছেন। সেখানেই তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

এ সময় টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠতেই রনি বলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়, যা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর আগে, তখনও একই ইন্টেন্ট ও মন-মানসিকতা উনার ভেতর ছিল। উনি সবসময় ইতিবাচক থাকা আর দাপট দেখানোর চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘উনার এই জিনিসটাই আলাদা যে নিজের দাপুটে চিন্তা-ভাবনা তিনি দলের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তার কথা হচ্ছে আমরা বাঘের মতোই খেলব। আমরা দাপট দেখানোর চেষ্টা করব। আমাদের ডর-ভয় থাকবে না। আমরা সবসময় ইতিবাচক ইন্টেন্ট নিয়ে মাঠে নামব। কখনও ব্যর্থ হতে পারি, আবার দেখা যাবে সফলও হব। যদি আমরা এ জিনিসটা ধরে রাখতে পারি তাহলে সফলতার হার বাড়বে।’

নিজের খেলার ধরন সম্পর্কে রনি জানান, ‘শুরু থেকেই আমার খেলার ধরন এমন ছিল। আমার টিম ম্যানেজমেন্ট আমাকে খেলার ধরন অনুযায়ী খেলতে দিচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বললো বিপিএলের জিনিসটা এখানে করো।’

এমএসএম / এমএসএম

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও