লালমনিরহাটে স্ত্রীকে ধর্ষণে বন্ধুকে সহায়তা; স্বামী আটক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণে সহায়তার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করেছে হাতিবান্ধা থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আত্মীয়ের বাড়ি নিয়ে যান স্বামী আশরাফুল। এদিন রাতে স্বামী নিজে প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। এরপর বন্ধু জামাল নামে একজনকে ডেকে আনেন আশরাফুল। বন্ধু জামালের সঙ্গে স্ত্রীকে দৈহিক মেলামেশার জন্য বলেন তিনি। এক পর্যায়ে স্বামীর সহায়তায় বন্ধু জামাল তাকে ধর্ষণ করেন।
বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশাযোগে অসুস্থ অবস্থায় গৃহবধূকে তার বাবাবাড়ি পাঠিয়ে দেন আশরাফুল। বাবাবাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। গৃহবধূর পরিবারের লোকজন হাতীবান্ধা থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আশরাফুলকে আটক করে।
নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী বলেছে চল তোরে বাবাবাড়িতে রেখে আসি। এরপর বাড়িতে না নিয়ে অন্য এক বাড়িতে ওঠান। আমার সঙ্গে স্বামী মেলামেশার পর জামাল নামে তার এক বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায়।’
এ বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে হাতীবান্ধা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied