ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় লকডাউন আর টানা বর্ষণে জনজীবন বিপাকে


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৩:৪৭
সাগরে নিম্নচাপের কারণে গতকাল সোমবার (২৬ জুলাই) রাত থেকে ভারি বৃষ্টি ঝরছে। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে ভারি বৃষ্টি বর্ষণ। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। ঘরবন্দি অবস্থায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
 
দেখা গেছে, উখিয়ার বিভিন্ন এলাকার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশংকা দেখা যাচ্ছে। প্রবল বর্ষণে রাস্তাঘাট এমনকি বাড়িঘরে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। নষ্ট হচ্ছে অনেক শস্যক্ষেত। এই টানা বৃষ্টির কারণে উখিয়ার অনেক এলাকা পানিতে নিমজ্জিত। এতে জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। বৃষ্টির তীব্রতার কারণে সব কাজকর্ম থেমে গেছে। 
 
ভালুকিয়ার কৃষি ব্যবসায়ী মাহমুদ মিয়া জানান, মাঠে উন্নত ফসল ফলিয়ে বাজারে খুচরা বিক্রিতে আমাদের সংসার চলে। কিন্তু করোনার কারণে আমাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছি না। স্থানীয় বাজারে নির্ধারিত দামে চালসহ তরিতরকারি বিক্রি করতে পারি না। যখন বাইরের কোনো বড় বাজারে যাই তখন ন্যায্যমূল্য পাওয়া যায়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করায় আমরা আর বাইরের বড় বাজারে যেতে পারছি না। এতে অনেক ক্ষতি হচ্ছে। 
 
তিনি আরো বলেন, একদিকে করোনার থাবা  আবার শুরু হয়েছে টানা ভারি বর্ষণ। এতে আমাদের ফসলের মাঠ পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। ধান রোপণ করেছি ৩ দিন আগে, মনে হচ্ছে সব পানিতে তলিয়ে গেছে। পুকুরটা ও বিলের সাথে পানি সমানতালে বিলিয়ে যাচ্ছে। ২০০০ মাছের পোনা দিয়েছি ২ সাপ্তাহ আগে। সব মিলিয়ে আমরা মধ্যবিত্ত ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।
 
সরেজমিন দেখা যায়, কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষকে চলাচল করতে দেখা যায়নি। কুতুপালং, চৌধুরীপাড়া, কুমারাপাড়া, রুমকা বাজার এলাকাসহ বিভিন্ন জায়গার নিম্নাঞ্চল ভারি বর্ষণে প্লাবিত হয়েছে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি