ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে গভীররাতে বসতবাড়ির উপর ভেঙে পড়লো কারখানার দেয়াল


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ৩:১
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধ্বসে  পড়ে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত অবস্থায় আরো ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত পৌনে একটায় বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে। আহতদের উদ্ধার করে কোনাবাড়ীর একটি  হাসপাতালে নিয়ে ভর্তি করা হ‌য়ে‌ছে । পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে তিন জকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, রুবেল (৩৫) মোছাঃ মুক্তা (১৫),মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত পৌনে একটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির  ইটভাটা সংলগ্ন বাদল খানের বাড়ির সামনে রিপন গার্মেন্টসের মালিক মোঃ ফারুক আহমেদ এর নির্মানাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু ওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়।
 
এসময় ধসে পড়া ওয়ালের নিচ হতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চার বছের শিশু মুশফিক মারা যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. ইব্রাহিম খান জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন