ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর, গৃহবধুসহ আহত-৫


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ৪:১৪

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে চাল ধার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা করে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কুপিয়ে ও পিটিয়ে ৫জনকে আহত করা হয়। আহতরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর চরওয়াড গ্রামের সুমা নামের এক গৃহবধূ কয়েকদিন আগে একই গ্রামের মুক্তা নামের আরেক গৃহবধুর কাছ থেকে চাল ধার নেয়। ওই গৃহবধূকে চাল ধার দেওয়ায় তার ভাসুর আনোয়ার কাজী (৩৫) ক্ষিপ্ত হয়ে মুক্তা ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায় আনোয়ার কাজীর সাথে তর্কে জড়িয়ে পরে মুক্তার শ্বশুর কালাম রাঢ়ী। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আনোয়ার কাজী ও তার পরিবারের লোকজন। এ সময় আনোয়ার কাজী ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কামাল রাঢ়ীগংদের উপর হামলা করে বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। কুপিয়ে ও পিটিয়ে মুক্তা, তার শ্বশুর কামাল রাঢ়ী, মামা শ্বশুর মস্তাফা মাঝি ও আবু তালেবসহ ৫জনকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় উভয় পক্ষের ৭জন আহত হয়।
এ বিষয়ে কামাল রাঢ়ী বলেন, সামান্য ঘটনা নিয়ে আনোয়ার কাজী, তার ভাই সাইদি, সাকায়েত, ইউসুফ ও ইব্রাহিমসহ ২০/২৫জন লোক আমাদের ওপর হামলা করে। পিটিয়ে কুপিয়ে আমাদের আহত করা হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় আমাদের ঘর। 
এ বিষয়ে আনোয়ার কাজী বলেন, আমি তাদের উপর হামলা করি নাই। তারাই আমাদের উপর হামলা করে ২জনকে আহত করেছে। একজন বাউফল হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরেকজন বরিশালে পাটানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা