ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে : প্রতিমন্ত্রী পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ১:৪৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের দুটি সম্পদ সোনার মাটি ও মানুষ। যুবলীগের প্রতিটা নেতাকর্মী কে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে। ত্যাগী ও নি:স্বার্থ কর্মী হিসেবে তৈরি হতে হবে। দেশের প্রয়োজনে যুবলীগ রাজপথে রক্ত দিতে প্রস্তুত। বিএনপি জামায়াতের সন্ত্রাসের জবাব আগামী নির্বাচনে দিতে হবে।
 
পলক এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে কনিষ্ঠ এমপি করেছিলেন, অল্প বয়সে কেন্দ্রীয় কমিটির সদস করেছিলেন। পদ পদবীর জন্য ধর্না দিতে হবে না। জনগন আপনার পাশে থাকলেই আপনি নেতা।  বিগত দিনে বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে।  নির্যাতনের শিকার হয়েছে।  আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কলম ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, ভবন সহ যা উন্নয়ন হয়েছে বিগত কোনো সরকার তা করেনি। সিংড়া কে মানবিক, নান্দনিক সিংড়া গড়ে তোলার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। 
 
প্রতিমন্ত্রী পলক শনিবার দুপুর ১২ টায় কলম উচ্চ বিদ্যালয় মাঠে কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এস এম গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন - কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রকিবুল হাসান, সাবেক জিএস মমিন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রাসেদ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান