ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রথম ম্যাচেই শেষ উইলিয়ামসনের আইপিএল!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ৩:৩৩

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলমান থাকলেও কেইন উইলিয়ামসনসহ প্রধান কয়েকজন কিউই ক্রিকেটারকে ছুটি দেয় ক্রিকেট বোর্ড। তাদেরকে ছাড়াই নিউজিল্যান্ড ইতোমধ্যে লঙ্কানদের ওয়ানডে সিরিজে হারিয়েছে। এদিকে কাল থেকে শুরু হয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। উদ্বোধনী ম্যাচে গুজরাটের হয়ে খেলতে নামেন সাবেক কিউই অধিনায়ক উইলিয়ামসন। তবে প্রথম ম্যাচও পুরোপুরি খেলতে পারেননি তিনি। এরপর পায়ের গুরুতর চোট তাকে পুরো আসর থেকেই ছিটকে দিয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

এদিন আগে ব্যাটিংয়ে নেমেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বিপরীতে হার্দিক পান্ডিয়ার গুজরাট লায়ন্সের হয়ে খেলতে নামেন উইলিয়ামসন। বড় টার্গেট দেওয়ার লক্ষ্যে চেন্নাইয়ের হয়ে প্রথম ইনিংসে ঝড় তোলেন রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচের ১৩তম ওভারে তিনি জশুয়া লিটলের বলে স্কয়ার লেগে উড়িয়ে মারেন। ছয় বাঁচাতে সেখানে ফিল্ডিংয়ে থাকা উইলিয়ামসন জোরে লাফ দেন। সেই চেষ্টায় বাউন্ডারি রক্ষা করতে সক্ষম হলেও, তিনি ব্যর্থ হন পায়ের ভারসাম্য রাখতে।

উইলিয়ামসন পরে আর দাঁড়াতে পারেননি। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকা কিউই তারকা পরে সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন। তার বদলে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সাই সুদর্শনকে নামায় গুজরাট। পরে অবশ্য ম্যাচটি জিতে গেলেও তাদের জন্য কিউই তারকাকে হারানো দুঃসংবাদই বটে।

ম্যাচ শেষে গুজরাট কোচ গ্যারি কারস্টেন জানিয়েছিলেন, ‘তাকে দেখে ভালো মনে হয়নি। তবে আশা করব খুব বেশি খারাপ নয়। শিগগিরই তার অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে।’

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, সেই চোট তাকে পুরো আসর থেকেই ছিটকে দিয়েছে। সেসব প্রতিবেদনে তারা গুজরাট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, উইলিয়ামসনের ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। যা থেকে সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আসরে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই।

এ বছর আইপিএলের নিলামে উইলিয়ামসনকে ২ কোটি রুপিতে কিনেছিল গুজরাট। এর আগে তিনি সানরাইজার্স হায়াদরাবাদের হয়ে খেলেছিলেন। পরবর্তীতে দলটির অধিনায়কের দায়িত্বেও ছিলেন তিনি।

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ