ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় নিহত: ১


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-৪-২০২৩ রাত ১১:২৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাকের ধাক্কায় সামসুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টায় দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কওমি মাদরাসার সামনে পাঁকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত সামসুল হক পশ্চিম কাদিহাট পাটাগড়া পঞ্চায়েত গ্রামের বাতাসু মোহাম্মদের ছেলে।
 
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে সামসুল হক বাইসাইকেল যোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কওমি মাদরাসা গেটের সামনে পাটাগড়া চৌরাস্তা থেকে বিপরীত মুখী একটি গমভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকার নিচে পড়ে সামসুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে জব্দ করে। 
 
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম আরো জানান, ট্রাকের ড্রাইভার পলাতক,এনিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির