টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও ইউপি সদস্যসহ আটক ২মাদক কারবারি
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্ত্বরে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও ইউপি সদস্য সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। শনিবার (১ এপ্রিল) দুপুরে র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটকৃতরা হচ্ছেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নং দিওর ইউপি সদস্য ও বিজুল (কঞ্চিবাড়ি) গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে আকরামুল হক (৪৭) এবং একই উপজেলার দিওর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মোক্তার হোসেন (২৮)। র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি চৌকষ টীম শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্ত্বরে অভিযান চালায়। অভিযানের আভাস পেয়ে দুই ব্যক্তি দৌঁড়ে পালাতে চেষ্টা করে। র্যাব সদস্যরা পিছু ধাওয়া করে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ৭০০ টাকা ও মোবাইল জব্দ করা হয়। র্যাব আরও জানায়, আটককৃতরা ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর'সহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি