ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাবা ডাকা হলো না শিশু জান্নাতুলের, দায়িত্ব নিলেন সাদ্দাম আকঞ্জি


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ৩:৩০

শিশু জান্নাতুন আক্তারের বয়স সবে মাত্র সাত মাস। এখনো বাবা ডাকটি তার মুখে ফুটে উঠেনি। এরই মধ্যে বাবা ডাক শোনার আগেই দিনমজুর আমিনুল ইসলাম (২৫) বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যের গুলিতে নিহত হন। ঘটনার পরের দিন এতিম হয়ে যাওয়া কন্যা শিশুটির দায়িত্ব নিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)। 
দিনমজুর আমিনুল নিহতের খবর শুনে গত শনিবার (১ এপ্রিল) রাতে তিনি (সাদ্দাম আকঞ্জি) নিহতের পরিবারের হাতে প্রাথমিক ভরণ-পোষনের জন্য ৫০ হাজার টাকা তুলে দেন এবং জান্নাতুন আক্তারের ভরণ পোষনের দায়িত্ব নেন।
এসময় নিহতের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমরার পরিবার অহন অসহায়। আমরার মতন গরীব মাইনষেরে সাহায্য করার লাগিন সাদ্দাম আকঞ্জি আইছে। আল্লাহ্ হেরে ভালা করবাইন’। 
এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তিনি আরো বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালাতো। ঘটনার দিন ওই গ্রামের সুপারি ব্যবসায়ীরা আমার ছেলেসহ আরো কয়েকজনকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলেছিল। এসময় বিজিবি সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে আমিনুলকে মারধর করে। আমিনুল প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করে। আমিনুলের সাথে থাকা জাইদুলকেও গুলি করেছে। আমি বাজান বলে কাউরে ডাকতে পারতাম না। এর সুষ্ঠু বিচার চান তিনি।
উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি জানান, পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। যার সন্তান হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারবে এর ব্যাথা। আর শিশুটি বাবা হারানোর ব্যাথা কি-তা এখনো বুঝে উঠতে পারেনি। বড় হলে বাবা হারোনা বেদনা বুঝতে পারবে। সাধ্যমত চেষ্টা করবো এই অসায়হ পরিবারের ভরণ-পোষন চালিয়ে নেওয়ার। এভাবে সাধারণ মানুষের পাশের থাকার অঙ্গিকার করে নিহতের পরিবারের কাছে দোয়া চান তিনি।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষিপুর গ্রামে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য আদিবাসী প্রসিন্ত মারাকের বাড়ির সামনে বিজিবি‘র গুলিতে নিহত হন একই গ্রামের বারেক মিয়ার ছেলে দিনমজুর আমিনুল ইসলাম। জাইদুল ইসলাম (৩৮) নামে আরেকজন গুলিবিদ্ধ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় চোরাকারবারিদের আঘাতে বিজিবি’র হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হন এবং ঘটনাস্থল থেকে চোলাচালানকৃত সাত বস্তা সুপারি জব্দ করেছে বিজিবি।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা