মুন্সিগঞ্জে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তরভুক্তিমূলক বিশ্বগঠন “ এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে ২ এপ্রিল রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান । জেলা সমাজ সেবা অধিদদপ্তরের উপপরিচালক নুরুল হক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস , জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. জসিম উদ্দিন ভুইয়া ।
অনুষ্ঠানে অটিজম শিশুদের উপস্থিতিতে অটিজম সচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু , পৌর কাউন্সিলর নারগিস আক্তার ,দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাছিরউদ্দিন উজ্জল সহ সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য করমকরতা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার