শাহজাদপুরে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন, ২০ হাজার টাকা জরিমানা
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জুলাই) পঞ্চম দিনের মতো লকডাউন চলছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকরের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহাজদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে পৌর শহরের মণিরামপুর বাজার ও দ্বারিয়াপুর বাজারের বিভিন্ন স্পটে লকডাউন নিশ্চিতে অবস্থান নেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এ সময় পথচারীদের বাইরে বেড় হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয় এবং মাস্ক পরিধান নিশ্চিত করা হয়। পরে দ্বারিয়াপুর বাজারের বেশ কয়েকটি দোকান মালিককে দোকান খোলা রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, জনসাধারণ সচেতন না হলে জরিমানা করে লকডাউন কোনোভাবেই কার্যকর করা সম্ভব নয়। তিনি জনসাধরণকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন