ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২১ বিকাল ৫:১৭
করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনকল্পে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের (চ্যারিটি নম্বর-১১৯১৫৯৩) পক্ষ থেকে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদ্দাছির বিন আলী অক্সিজেন সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে হস্তান্তর করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর এপিএস কবিরুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক, সদস্য আবদুল মুহিত, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক লিটন শরিফ, বড়লেখা ফাউন্ডেশন ইউকের বড়লেখা প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টু।

এমএসএম / জামান

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন