নেত্রকোনায় বিজিবির ওপর হামলার ঘটনায় ২ মামলা
নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ল²ীপুর গ্রামে বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) ওপর হামলার ঘটনায় একদিন পরে মামলা করেছে বিজিবি। শনিবার (১ এপ্রিল) রাতে বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।
রবিবার (২ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম গণমাধ্যমকে জানান, হামলার ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৩০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও হত্যার উদ্দ্যেশ্যে আঘাত এসব বিষয়ে পৃথক দুটি মামলা করেছে বিজিবি। মামলার দুজন আসামি হলেন- লক্ষিপুর গ্রামের জায়েদুল ইসলাম ও আইনুল মিয়া।
গত শুক্রবার (৩১ মার্চ) রাতে সীমান্ত দিয়ে ভারতে পাচারের খবর পায় বিজিবি। এরপর বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) থেকে হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযানে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল সুপারি মাথায় করে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাধা দেয় বিজিবির দলটি। পরে চোরাকারবারিরা দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ করে বিজিবি‘র সদস্যদের ওপর।
এতে বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন চোরাকারবারিদের দায়ের কোপে গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে বিজিবি দুই রাউন্ড গুলি করলে আমিনুল ইসলাম ও জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে আমিনুল ইসলাম নিহত হন। নিহত আমিনুল ইসলাম লক্ষিপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
পরে মো. জায়েদুল ইসলাম ও হাবিলদার মো. মিনহাজ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস