প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী প্রদান
টাঙ্গাইলে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের কল্যাণে মানুষ ও তাসিন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি ও সংগঠক কবি বুলবুল খান মাহবুব। প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী প্রদান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত'সহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল)। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত চারজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয় ও চারজন অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি চিনি, এক প্যাকেট সেমাই, দুই প্যাকেট দুধ, ও আধা কেজি তৈল। মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied