ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দোহারে রমজানে বাজার মনিটরিং প্রশাসনের অভিযান


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ৩:৪৬
 পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বাজার মনিটরিং করতে  ঢাকার দোহার উপজেলার লটাখোলা ও জয়পাড়া বাজারে বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। রবিবার (২ এপ্রিল) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ  ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
 
এ সময় খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাজার মনিটরিং করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দোহার উপজেলার জয়পাড়া ও লটাখোলা বাজারের ৪ টি দোকানে মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় তাদেরকে সতর্ক করা হয় এবং তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
 
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পঁচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে। তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে।
 
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দোহার থানার পুলিশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে হঁশিয়ারি করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা