ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। তবে একমাত্র টেস্টে এই ইনফর্ম পেসারকে পাচ্ছে না দল। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন।
মূলত সাইড স্ট্রেইনের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র ম্যাচে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। এরপর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই চোটে পড়েছিলেন তিনি। এরপর দিন কয়েক পেরিয়ে গেলেও সেটা থেকে সেড়ে ওঠতে পারেননি। যে কারণে আজকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি এই পেসারকে।
এদিকে ইতোমধ্যেই আইরিশদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। উভয় সিরিজেই দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তাসকিন। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় টি-টোয়েন্টিতে সিরিজ সেরার পুরস্কার ওঠেছিল তার হাতে।
এমএসএম / এমএসএম
আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির
জাতীয় হকি দলের বড় জয়
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক