ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ৩:৫৭
রাজধানীর ডেমরায় আনুমান (৩৫) বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। ৩ এপ্রিল সোমবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শূন্যা-টেংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের কপাল গুরুতর আঘাতে থেতলানো ও মুখমন্ডল রক্তাক্ত  অবস্থায় দেখা গেছে। 
 
এদিকে নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ ও ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় মৃতের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা রোববার দিনগত মধ্যরাত থেকে সোমবার ভোর ৬ টার মধ্যে কে বা কারা ওই যুবককে  শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে ডেমরায় ফেলে চলে যায়। 
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টার দিকে সুন্যা টেংরা এলাকায় ঝোপের ভেতরে অজ্ঞাত মৃত ওই যুবককে আকাশি রঙের জিন্স প্যান্ট ও ফুলহাতা গেঞ্জিসহ হালকা কমলা রঙের হাফ টি শার্ট পড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান (পিপিএম) দৈনিক সকালের সময় কে বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে এ খুনের আসল রহস্য বেরিয়ে আসবে। আর লাশ সনাক্ত হলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।

এমএসএম / এমএসএম

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা