ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে যুবলীগ নেতার সরকারি পুকুর দখল প্রক্রিয়া বন্ধ প্রশাসনের


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৩ বিকাল ৬:১৯

নেত্রকোনার পুর্গাপুর পৌরসভার সাধুপাড় এলাকায় সরকারি পুকুরে বালি ফেলে দখল নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা আ. হান্নানের বিরুদ্ধে। সরকারি পুকুর ভরাট হচ্ছে এমন খবর পেয়ে সোমবার দুপুরের দিকে কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। 
স্থানীয়রা জানায়, এ জমিটি সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি এবং এসএ খতিয়ান ও বিআরএস দাগ অনুয়ায়ী পুকুর শ্রেণীভুক্ত। এ পুকুরটি ভরাটের ফলে বর্ষা মৌসুমে ব্রীজের নীচ দিয়ে সাধুপাড়া এলাকার পানি নিস্কাশন বন্ধ হয়ে যাবে। গত কিছুদিন ধরে সরকারি পুকুরটি বালি ভরাট করে জমির শ্রেনী পরিবর্তনের মাধ্যমে পুকুরটি দখল করার পায়তারা করছে। যা এলাকার জন্য ক্ষতিকর।
স্থানীয়রা আরও জানায়, এর আগেও যুবলীগ নেতা আ. হান্নান সরকারি এই পুকুরটি বালি ফেলে ভরাট করে ঘর নির্মাণের চেষ্টা করেছিল। তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর পদক্ষেপের কারণে তার দখল প্রক্রিয়া  বন্ধ হয়ে যায়।
অভিযোগ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান বলেন, আমি আমার ১৫ দিনে আগে জমিতে বালি ফেলছি। এটা কোন সরকারি জমি নয়। তবে আমার জায়গার পাশে অন্যদের জমি নিয়ে আদালতে মামলা চলছে। 
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, পুকুর দখলের খবর পেয়ে তাৎক্ষনিক দখল প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, বালি ভরাট করে সরকারি জমি দখলের ঘটনা জানা ছিল না। শুনেছি এখানে যুবলীগ নেতারও জমি আছে। আপতত বালু ফেলানো বন্ধ করা হয়েছে পরবর্তীতে পরিমাপের মাধ্যমে বিষয়টি দেখা হবে।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন