ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে হাফেজে কুরআন সম্মাননা প্রদান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-৪-২০২৩ রাত ৮:২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো হাফেজে কোরআন সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল।সোমবার (৩ এপ্রিল) উত্তরা ৭নং সেক্টরস্থ প্যান ডে এশিয়া রেস্টুরেন্টে রাজধানীর ৩১টি মাদ্রাসার থেকে নির্বাচিত  ৫১ জন হাফেজ শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় তিন শতাধিক রোজাদারদের নিয়ে এ আয়োজন সম্পন্ন করেন।
 
লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামানের সঞ্চালনায় ও সাবেক সাংসদ বীরের মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।
 
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ। 
 
আয়োজনটিতে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এ কে এম ফজলুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)–এর ভিজিটিং ফ্যাকাল্টি ড. মুহাম্মদ আব্দুল আজিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জুলকার নায়ন, সাউথইস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার