কুড়িগ্রামে পুলিশের আলাদা অভিযানে গ্রেফতার ৭
কুড়িগ্রামে গাঁজা ও ফেন্সিডিলসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ০২ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক ১০.১৫ ঘটিকা সময় নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর মৌজাস্থ ভিতরবন্দ বাজার থেকে রংপুরের পীরগঞ্জ থানার ছোট মির্জাপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছারিউল রহমান জাহিদুল (৩৫) কে ৯০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
অন্যদিকে উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ২ এপ্রিল ২০২৩ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে উলিপুর থানাধীন ধামশ্রেনী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের সুরিরডারা নতুন বাজার এলাকা থেকে উত্তর বিজয়রাম একালার কুখ্যাত মাদক কারবারি মোঃ আসাদ আলী (৪০) কে ০২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
এছাড়াও ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক ০২ মার্চ ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক পরিবহনের সময় আইনের সাথে সংঘাতে জড়িত ০৫ জন শিশুকে ৪ কেজি ৫০০ গ্রাম গাজা সহ হাতেনাতে আটক করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied