কমলগঞ্জে চা বাগানে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬
আধিপত্য বিস্তারের জের ধরে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাত ১২টার দিকে সংঘর্ষ ও হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় চা বাগানে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলা ও সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) চা বাগানে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা।
জানা গেছে, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও বর্তমান কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার রাতে চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সম্পাদক মোবারক হোসেনের বাসায় প্রতিপক্ষ হামলা চালায়। হামলায় মোবারক হোসেন, তার স্ত্রী আছমা বেগম, মেয়ে লুৎফুন্নাহার ও জীবন উরাং আহত হন। এ হামলার পর বাগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকারা প্রতিপক্ষের লোক কিষান অলমিক ও মধু কর্মকারের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত মধু কর্মকারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিষান অলমিককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনার পর মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা চা বাগানে কাজ বন্ধ রেখে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম জানান, তাদের দীর্ঘদিনের সমস্যা। কিছুদিন আগেও তাদের মধ্যে এ রকম ঘটনা ঘটেছিল। মঙ্গলবার বাগানে কোনো কাজ হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied