দুর্গাপুরে নাশকতা মামলায় বিএনপি'র নেতা গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুর থানা-পুলিশের পৃথক দুটি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুর্গাপুর পৌরসভার ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মানিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম। এরআগে গত সোমবার দিনগত গভীর রাতে পৌরশহরের উকিলপাড়াস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, পুলিশের ওপরে আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছিল। সেই মামলার আসামি মিজানুর রহমান মানিককে গতকাল (সোমবার) রাতে গ্রেফতার করে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রা করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের প্রস্তুতি নেয় দলের নেতাকর্মীরা। পুলিশি বাধায় বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পরে পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস