ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঘুঁষের টাকাসহ উপ কর-কমিশনারকে আটক করলো দুদক


ঘুঁষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের  উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালায় দুদক। এসময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দুদকের এ কর্মকর্তা আরো বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।এদিকে, রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। কর ভবনের উপ করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভাঙে ভেতরে ঢুকে বাধা প্রদানের চেষ্টা করে। এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।

এসময় মহিবুল ইসলাম ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুদকের ওপর হামলা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় কর ভবনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে  রাজপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, রাজশাহী কর অঞ্চলের উপ কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকা ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। এটি নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন। তিনি দশ লাখ টাকা নিয়ে এসে আমাকে সাজানো অভিযানে আটক করে নিয়েছেন। দুদক আমাকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ