ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ার ধামসোনায় প্রধান মন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী বিতরণ


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৪:৪০

আশুলিয়ার ধামসোনায় প্রধান মন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ঈদ উপহার (খাদ্য ) বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এই উপহার  বিতরণ করেন। ঈদের আগে সারাদেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া গরীব অসহায় ও দুস্থ্যদের মাঝে উপহার হিসাবে চাল ডাল তেল লবন হলুদ মরিচ সহ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তারই অংশ হিসাবে মঙ্গলবার  আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৪,৫,ও ৬ নং ওর্য়াডের (নয় শত পরিবারের) দুস্থ্য মানুষের মধ্যে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সাথে ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন সাংগঠনিক সম্পাদক ইউনুস খাঁন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক । স্থানীয় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ সাধারণ সম্পাদক আঃ মতিন ৬নং ওয়ার্ডের মেম্বার সাদেক ভূইয়া ৭নং ওয়ার্ডের মেম্বার মঈনুল ভূইয়া ৯ নং ওয়ার্ডের মেম্বার শফি উদ্দিন সহ আরো অনেকে  এসময় উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান