ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা পুলিশের পৃথক ২ অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৩ বিকাল ৫:৪৩

নেত্রকোনায় পৃথক দুটি অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার ও চার মাদক কারবারীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ওসি খন্দকার শাকের আহমেদ।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন আলাউদ্দিনের ছেলে কোহিনুর (২৪) ও হবিগঞ্জের বানিয়াচং থানাধীন মান্দুরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)। অপর আরেক অভিযানে নেত্রকোনা পূর্বধলা উপজেলার মহেন্দুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আলমগীর (২৮) ও একই উপজেলার শানখোলা গ্রামের ফজল খাঁর ছেলে মো. সেলিম মিয়া (৩৫)।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে নেত্রকোনা সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে খায়ের বাংলা গ্রামের তিলকখালি ব্রিজের পূর্বপাশে অভিযান পরিচালনা করেন। আলমগীর ও সেলিম নামে দুজনকে আটক করে। তাদের কাছে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর স্কচট্যাপ প্যাঁচানো তিনটি পুটলায় ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের এ দলটি।

ওসি আরও জানায়, এরআগে গত সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনিসহ সঙ্গীর ফোর্স নিয়ে নেত্রকোনা পৌরশহরের পারলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নেত্রকোনা হয়ে সুনামগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার সময় কোহিনুর ও রাফিজুলকে আটক করা হয়। তারা অভিনব কায়দায় ট্রাভেলিং ব্যাগ ব্যাবহার শার্ট-প্যান্ট পিচের মতো প্যাকেট করে নিয়ে যাচ্ছিল। প্যাকটগুলো মোটা কাগজ দিয়ে মুড়িয়ে পার্ট টু পার্ট করে এবং এতে শ্যাম্পু জাতীয় সুগন্ধি ব্যবহার করে। যাতে কারো কাছে কোন প্রকার সন্দেহ না হয়।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন