তারাগঞ্জে শিশু ধর্ষণ
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই শিশু ধর্ষণের ঘটনায় তার মা থানায় মামলা দায়ের করেছে অভিযুক্তের বিরুদ্ধে ।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, প্রায়ই ওই শিশুকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল ফাজিলপুর শাহপাড়া গ্রামের গহের আলীর ছেলে মিন্টু মিয়া (২৫)। এ নিয়ে কয়েকবার মিন্টুর বাড়িতে নালিশও করেছিল ওই শিশুর মা -বাবা। বখাটে মিন্টুর পরিবার প্রভাবশালী হওয়ায় তারা নালিশ আমলে নেয়নি।ঘটনার দিন শনিবার দুপুর সাড়ে ১২টায় বাড়িতে কেউ না থাকায় ঘুমন্ত শিশুটির ওপর হামলে পড়ে ধর্ষক মিন্টু ।
এলাকাবাসী জানায়, ওই শিশুর বাবা দিনমজুর ও মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্ভর করেন। দিনের বেশিরভাগ সময়ে বাইরে থাকেন তারা । এই সুযোগে ধর্ষক মিন্টু শিশুটির যে অন্যায় করেছে তাতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন ফুটফুটে একটি শিশুর ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied