সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ বাংলাদেশের আগামীর প্রতিচ্ছবি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর নতুন রেলস্টেশন চত্বরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন শতাধিক কর্মহীন-অসহায় দরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ সিদ্দিকী, মো. ইকবাল হোসেন, মো. যুবায়ের হোসেন অভি, আনিসুর রহমান টিপু, আজাদ, সৌরেন বড়ুয়া রিও, রিগ্যাল, সাইফুর রহমান রানা, মো. আরাফাত, আজিজুল হক মাহিম, মিনহাজ, ফয়সাল, তোফায়েল, আবু কাউসার, রফিক, সুমন শীল, আবদুল্লাহ আল মামুন, মুনসুর, ইশরাক দোভাষ, ইফতেখারুল হাসান প্রমুখ।
এ সময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ বাংলাদেশের আগামীর প্রতিচ্ছবি। তার নেতৃত্বে বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে যে নীরব বিপ্লব ঘটিয়েছে, তা বাংলাদেশের জনগণ দীর্ঘদিন মনে রাখবে। তার একটি উক্তি ‘সৎ থাকলে একটি সুবিধা আছে, ভয়ের কিছু থাকে না।’ তার এ বক্তব্যের মধ্যদিয়ে এটাই প্রমাণিত হয়, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে কর্মসূচি হাতে নিয়েছেন তা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে অনেকদূর এগিয়ে যাবে।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied