নেত্রকোনায় সিএনজি ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ : চালক নিহত
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউশি নামক স্থানে অটোরিকশা (সিএনজি) ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যসহ সিএনজি চালক নিহত হন। এ ঘটনায় মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানা গেছে।
নিহত বিজিবি সদস্য সুমন চৌহান নেত্রকোনা বারহাট্টা উপজেলার ডাকবাংলো এলাকার বকুল চৌহানের ছেলে। তিনি চট্টগ্রাম কাপ্তাইয়ে ৪১ বিজিবিতে ল্যান্সনায়েক পদে কর্মরত ছিলেন। নিহত আরেকজন অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (৩৫) ময়মনসিংহ গৌরিপুর উপজেলার শিংজানি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরের দিকে এসব নিশ্চিত করেন নেত্রকোনা শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এ.কে.এম. মঞ্জুরুল হক আকন্দ। এরআগে গত সোমবার দিনগত রাত ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
ওসি এ.কে.এম. মঞ্জুরুল হক আকন্দ জানান, ময়মনসিংহ থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিটি নেত্রকোনার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে বিপরীত থেকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউসি নামক স্থানে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা সকল যাত্রীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য ও সিএনজি চালককে মৃত ঘোষনা এবং গুরুতর আহত দুজনকে মমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতরা মমেক হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, এ ঘটনায় অটোরিকশা ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে আছে। তবে কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস