লালমনিরহাটে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা ; গ্রেফতার ১
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু মুসা ছোটন নামে এক ছাত্রলীগ নেতাকে গত মঙ্গলবার(৪ এপ্রিল) শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পরবর্তী সময়ে জরুরি কথা আছে বলে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশ নামের এক যুবককে ঘটনাস্থলেই স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। আটক পলাশকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
নিহত ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটন উপজেলার শ্রুতিধর এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ইফতারের পর বাড়ীর পাশে একটি দোকানে বসে ছিলেন ছোটনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেখান থেকে জরুরি কথা আছে বলে শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছোটনকে ডেকে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা নিহত ছোটনের চাচাতো ভাই আনোয়ার মিয়ার ছেলে পলাশ(২২)। পরে হঠাৎ ছোটনের চিৎকারে দোকানে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম,ছোটনের ভাই ও পাশে বিদুৎ পোলে এর কাজ করতে থাকা লোকজন এগিয়ে এসে ছুড়ির আঘাতে গুরুতর আহত লুটিয়ে পড়া ছোটনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করে এবং ছুড়ি দিয়ে আঘাতকারী পলাশকে আটক করে ঐ বিদ্যালয়ের একটি কক্ষে রাখে পরে পুলিশ আসলে আটক পলাশকে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয়রা।
শরিরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত গুরুতর আহত অবস্থায় ছোটনকে স্থানীয়রা প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আজ বুধবার (৫ এপ্রিল) পারিবারিক কবরস্থানে বাদ আছর ছোটনের দাফন সম্পূর্ণ করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল জানান, এ ঘটনায় পলাশ মিয়া নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কী কারণে ছোটনকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
Link Copied