ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে বিনামূল্যে ২,৩০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ১:৮
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে খরিপ-১/ ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। 
 
৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে  কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন।
 
 কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা সহায়তা দেওয়া হয়। মোট প্রণোদনা দেয়া হয়েছে ২ হাজার ৩০০ জন কৃষককে। একজন কৃষককে দেয়া হয় ৫ কেজি ধানের বীজ  ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার। ১০০ জন কৃষককে ১কেজি করে পাটের বীজ দেয়া হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার