মান্দায় সিসি রাস্তা উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় সিসি রাস্তা উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা ২য় পর্যায়) প্রকল্পের কাজের পিআইসি ৩নং পরানপুর ইউপির সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন সিসি রাস্তার ঢালাই কাজ শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
পরানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু তালেব এর সভাপতিত্বে গত বুধবার (৫ এপ্রিল) বিকালে প্রকল্পের পিআইসি আলমগীর হোসেনের বাড়ির সামনে রাস্তার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরানপুর হাফেজিয়া ও শিশইল কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের এবং এলাকাবাসীদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপির সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পরানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (উজ্জল), মান্দা উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মান্দা উপজেলা পরানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম দুলাল ও পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি মৌলবী শিক্ষক মোহতাসিন বিল্লাহ (বুলবুল) সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে