ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় সচিবের চেয়ারে চৌকিদার দীপকের রাজত্ব


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৪১
সিরাজঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়ন পরিষদের তথ্যসেবার কেন্দ্রের কাজ ও ইউপি সচিবের কাজ করছে একই ইউপির কর্তরত চৌকিদার ধুবিল ইউনিয়নের মেহমানশাহী গ্রামের শ্রী বিনয় কুমার সরকারের ছেলে দীপক কুমার (৩০)। 
 
ধুবিল ইউনিয়ন পরিষদের ২য়-তলায় তথ্যসেবা কেন্দ্রের নির্ধারিত অফিস থাকলে ও ধুবিল ইউনিয়ন পরিষদের কোন কাজ পায় না তথ্যসেবা কেন্দ্রের উদ¦্যগতা রমজান আলী। 
 
তিনি বলেন ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার রাসেল এর নির্দেশেই পরিষদ ভবনের দ্বিতীয় তলায় তথ্য-সেবা কেন্দ্রের বিপরিতে পাশের রুমে চেয়ার টেবিল সহ সকল আসবাব পত্র নিয়ে সাজানো গুছানো অফিসটি ব্যাবহার করছেন ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ দীপক কুমার। 
 
সরেজমিনে গিয়ে দেখা যায়-গ্রাম পুলিশ দিপক চেয়ারের মধ্যে বসে ৩শত টাকা করে নিয়ে জন্মনিবন্ধ আবেদন কাজ করছে। সেবা নিতে আশা ব্যাক্তিরা কাগজের মধ্যে টাকা জরিয়ে লাইন দিয়ে দারিয়ে আছে। তারা বলেন তারা সচিব সাহেবের কাছে এসেছেন। সচিব সাহেব কে জানতে চাইলে! উপস্থিত সেবা প্রার্থীরা মাস্ক,প্যান্ট সার্ট পড়া সাহেব সেজে বসে থাকা চৌকিদার দীপক কুমারকে দেখিয়ে দেয়।
 
এ-বিষয়ে চৌকিদার দীপক কুমারে নিকট জানতে চাইলে সে বলে নিজেকে চৌকিদার অস্বিকার করেন। পরে আবার সে নিজেকে চৌকিদার পরিচয় দিয়ে বলেন-সে সচিব ও চেয়ারম্যানে নির্দেশের এখানে কাজ বলে রুমে তালা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 
 
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার (রাসেল) বলেন-চৌকিদার সরকারী চাকুরী করে,সে সরকারী বেতন খায় তাই সে যে কোন অফি সেই বসতে পারে। 
অপরদিকে তথ্য সেবা কেন্দ্রের উদ্দ্যগতা রমজান আলীর কাজ সরকারী না হওয়ায় আমরা তাকে কোন কাজ দেই না।  
 
মুঠোফোনে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন-বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব। 
 
উল্লেখ্য,ইতি পুর্বে এমন ঘটনায় অনন্তত কয়েক বার সচিবসহ অনেক কেই অন্যত্র বদলি করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক