ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে দারোগা’র বাসায় আনসার ভিডিপির স্বর্ণালংকার চুরি


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৩ বিকাল ৬:১৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত দারোগা আব্দুল মজিদের বাসায় ভাড়াটিয়া আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক তাসলিমা আক্তারের ফ্ল্যাট থেকে দিনদুপুরে স্বর্ণালংকার চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক তাসলিমা আক্তার স্বামী সন্তান নিয়ে ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন দুপুরে বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যান। সেখান থেকে ফিরে এসে বাসার দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন আলমারির তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানালে ওসি তদন্ত কামাল হোসেন ও উপ-পরিদর্শক আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
উল্লেখ্যঃ ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোডে গত রবিবার (২ এপ্রিল) ভোররাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা চুরি সংঘটিত হয়েছে। এজেন্ট মালিক রিয়াদ হাসান জানান, চোরচক্র ৬০হাজার টাকা দামের ২টি ল্যাপটপ নিয়ে যায়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান