আগুনে ক্ষতিগ্রস্ত তেলেগু কলোনিতে খাদ্য সামগ্রী বিতরণ
রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন তেলুগু সুইপার কলোনিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহারের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর
আহমেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য ইউকে নন্দম জয়, এনএফএস- সদস্য কাজী শাকিল, আকাশ হাওলাদার, মাসুম চৌধুরী, আরমান হোসেন প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তারা বলেন, তেলেগু পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা ব্রিটিশ আমল থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছে। গত ২৭ মার্চ গভীর রাতে আগুন লেগে তেলেগুদের ২৫ টি পরিবার নি:স্ব হয়ে যায়। সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো।
তারা আরও বলেন, তেলেগু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। আওয়ামী লীগের আগে কোনো সরকারই তেলেগু পরিচ্ছন্নতাকর্মীদের কথা ভাবেননি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সিটি করপোরেশন তাদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিচ্ছি। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তেলেগু কোটায় চাকরি দিচ্ছেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
Link Copied