ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আইপিএলে কেন যাননি, জানালেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৩ বিকাল ৫:২২

আইপিএলের চলতি মৌসুমে খেলছেন না সাকিব আল হাসান। জানা যায়, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। তবে বিষয়টি নিয়ে এতদিন নীরবই থেকেছেন সাকিব। আজ (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর অবশেষে মুখ খুললেন তিনি।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাকিব জানালেন, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) পরিচিত মুখ সাকিব। টুর্নামেন্টটির নয়টি আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে সাকিব এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চেয়েছিল কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির তরফে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

এদিকে, আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।'

এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পরের ম্যাচগুলোতে মোহামেডানের হযে খেলার কথা ছিল সাকিবের। তবে সেখানেও খেলবেন কি না সাকিব সেটা নিয়েও রেখেছেন যথেষ্ট ধোঁয়াশা। কেননা ডিপিএলে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'সময়ই বলে দেবে'।

এমএসএম / এমএসএম

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’